বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ২৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান-কে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।