• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা-শিল্পী- কর্মচারীরা: প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ দিনের বেতন জমা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৪
বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা-শিল্পী- কর্মচারীরা: প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ দিনের বেতন জমা

দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা- শিল্পী- কর্মচারীরা। বন্যা পীড়িতদের সহায়তায় একাডেমির সকল কর্মকর্তা-শিল্পী-কর্মচারী তাদের ১ দিনের মুল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন। এরই মধ্যে তা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশে চলমান বন্যায় আক্রান্ত হয়েছে ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ বেশ কিছু জেলা, ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ পরিবার। দেশে সংস্কৃতি চর্চা ও কৃষ্টি-ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বর্তমান বন্যা পরিস্থিতিতে মানবিক সহায়তার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই উদ্যোগ।
এছাড়া একাডেমির কর্মকর্তা কল্যাণ সমিতির ত্রাণ সংগ্রহ উপকমিটি মাধ্যমেও অর্থ ও অনান্য সহায়তা সামগ্রী সংগ্রহ চলছে। একাডেমির অর্থ বিভাগের তথ্য অনুসারে ১ দিনের মুল বেতনের সমপরিমাণ অর্থের হিসেবে এই ৩ লক্ষ টাকা আগামী মঙ্গলবার প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা প্রদান করা হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930