• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মেয়র সাঈদ খোকন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় সাঈদ খোকন বলেন, আমি আশাকরি বিএনপি জোট সরকার গঠনের মধ্য দিয়ে দেশের অগ্রসরমান উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক-প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে কাজ করবে। পাশাপাশি দেশের অন্যতম প্রাচীন ও প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করবে। আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সার্বিক সফলতা প্রত্যাশা করছি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930