• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রথম সোলার হাইব্রিড এসি নিয়ে আন্তর্জাতিক এক্সপো-২০২৪ এ অংশগ্রহণ করেছে হায়ার বাংলাদেশ লিমিটেড

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৮, ২০২৪
প্রথম সোলার হাইব্রিড এসি নিয়ে আন্তর্জাতিক এক্সপো-২০২৪ এ অংশগ্রহণ করেছে হায়ার বাংলাদেশ লিমিটেড

রিপোর্ট: রাজীব-তাজ

ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি কনভেনশন হল-৪ এ (১৬-১৮ মে) অনুষ্ঠিত স্যাভর ইন্টারন্যাশনাল আয়োজিত আন্তর্জাতিক এক্সপো-২০২৪ এ অংশ নিয়েছে বাংলাদেশের সুনামধারী হায়ার লিমিটেড। ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বিখ্যাত সব ব্র‍্যান্ডের এয়ার কন্ডিশনার বাংলাদেশে সরাসরি বাজারজাত করে থাকে হায়ার। এবারের এক্সপোতে অত্যাধুনিক সোলার হাইব্রীড এসি প্রদর্শন করেছে তারা; উক্ত এসি সরাসরি সোলারে কাজ করে এবং বিদ্যুৎ বিল মুক্ত। ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি এবং ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে তারা। প্রযুক্তির উন্নত ব্যবহার সহ ১ নম্বর ব্র‍্যান্ড হসেবে তারা সুপরিচিত। পাশাপাশি এই এক্সপোতে এমআরভি-৫ ডিসি ইনভার্টার সিরিজের পণ্য প্রদর্শন করেছে তারা। আলটিমেট কুল (১.৫ টন) ও পিউরি কুল (১.৫ টন) এর নতুন দুটি প্রিমিয়াম এসিও তারা এবার উন্মোচন করেছে। হায়ার বাংলাদেশের ম্যানেজার, করপোরেট সেলস (লিড) মো: রাজু আহমেদ এই এক্সপোতে হায়ার টিমের নেতৃত্তে ছিলেন।
অফিস ঠিকানা- কনকড সিলভী হাইটস, লেভেল-৯, গুলশান এভিনিউ, ঢাকা। ওয়েবসাইট- www.haier.com.bd

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31