• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫
নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

অদ্য সকাল ১০:০০ ঘটিকায় নোয়াখালী জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক,পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মাসিক কল্যাণ সভায় জুলাই/২০২৫ খ্রি. মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়ন এবং বিশেষ কার্যক্রমের ভিত্তিতে ২১(একুশ) জন অফিসার ও ফোর্সগন’কে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার নোয়াখালী মহোদয়।

কল্যাণ সভায় সঞ্চালনা করেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী। জনাব মোহাম্মদ ফয়েজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী। জবাব আ, ন, ম, ইমরান খান, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী। জনাব মনীষ দাশ, সহকারি পুলিশ সুপার,চাটখিল সার্কেল, নোয়াখালী। জনাব মোঃ নুরুল আনোয়ার, সহকারী পুলিশ সুপার, হাতিয়া সার্কেল, নোয়াখালী-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930