• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় এস.কে. এন্টারপ্রাইজ: আধুনিক মেশিনারিজ ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রদর্শনী

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৬
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় এস.কে. এন্টারপ্রাইজ: আধুনিক মেশিনারিজ ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রদর্শনী

রাজীব দে ঢাকা:


রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (ICCB) আয়োজিত ১৮তম আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং মেলায় ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান এস.কে. এন্টারপ্রাইজ (S.K. Enterprises)। ২৮ বছর ধরে বাংলাদেশের বাজারে বিশ্বস্ততার সাথে কাজ করা এই প্রতিষ্ঠানটি এবার মেলায় তাদের অত্যাধুনিক পিপি ওভেন ব্যাগ মেশিনারিজ ও ইন্ডাস্ট্রিয়াল সলিউশন প্রদর্শন করছে।

মেলা প্রাঙ্গণে এস.কে. এন্টারপ্রাইজ-এর স্টলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার শচীন আগারওয়াল, আকাশ আগারওয়াল এবং ঋষভ আগারওয়াল। এ সময় তারা দেশি-বিদেশি দর্শনার্থী ও উদ্যোক্তাদের সাথে ব্যবসায়িক বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

গণমাধ্যমের সাথে আলাপকালে প্রতিষ্ঠানের কর্ণধার শচীন আগারওয়াল বলেন, “আমরা দীর্ঘ ২৮ বছর ধরে বাংলাদেশের পিপি ওভেন ব্যাগ খাতের উন্নয়নে কাজ করছি। যদিও বর্তমানে বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ছে, তবে আগামী ২০ বছরেও এই সেক্টরে প্লাস্টিক ওভেন ব্যাগের কোনো বিকল্প আমি দেখছি না। ২০ টাকার মধ্যে ৫০-৬০ কেজি পণ্য বহনযোগ্য এমন প্যাকেজিং সমাধান আর নেই। তাই এই বাজার দিন দিন আরও বড় হচ্ছে।”

স্টলে প্রদর্শিত পণ্যের প্রযুক্তিগত উৎকর্ষ নিয়ে তিনি আরও জানান, তাদের সংগ্রহে থাকা সিরামিক অ্যানিলক্স রোলার প্রিন্টিংয়ের খরচ কমিয়ে দেয় এবং প্রেসার কন্ট্রোল রোলার উন্নত মানের ফিল্ম উৎপাদনে সহায়তা করে। এছাড়াও মেলায় তাদের বিশেষ আকর্ষণ হলো উচ্চমানের চিজ পাইপ বা ববিন।

ভারত ও বাংলাদেশের বর্তমান বাণিজ্যিক সম্পর্ক ও ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে এক প্রশ্নের জবাবে শচীন আগারওয়াল ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, “ব্যবসায়িক ক্ষেত্রে সরাসরি যোগাযোগ বা ফেস-টু-ফেস মিটিংয়ের বিকল্প নেই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক দুই ভাইয়ের মতো। মাঝে মাঝে কিছুটা টানাপড়েন বা ‘জ্বর’ আসলেও সঠিক সময়ে সঠিক পদক্ষেপে সব ঠিক হয়ে যাবে। আমি অত্যন্ত আশাবাদী যে আগামী ৫-৬ মাসের মধ্যে ভিসা সংক্রান্ত সমস্যা সমাধান হবে এবং দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে বাণিজ্যিক পথ আরও সুগম করবে।”

উল্লেখ্য, এস.কে. এন্টারপ্রাইজ-এর প্রধান কার্যালয় ভারতের কলকাতায় হলেও বাংলাদেশের ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল ও দিলকুশায় তাদের স্থায়ী অফিস রয়েছে, যেখান থেকে তারা দীর্ঘকাল ধরে বাংলাদেশি উদ্যোক্তাদের সেবা দিয়ে আসছে।

মেলায় উপস্থিত প্রিমিয়ার গ্রুপের জিএম জনাব রিফাতসহ আরও অনেক শীর্ষস্থানীয় ব্যবসায়ী এস.কে. এন্টারপ্রাইজ-এর মেশিনারিজের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ১৮তম এই আন্তর্জাতিক মেলাটি আগামীকালও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930