• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাণিজ্য মন্ত্রীর হাত থেকে সিআইপি কার্ড গ্রহন করেছেন খসরু চৌধুরী এমপি।

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১২, ২০২৪
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাণিজ্য মন্ত্রীর হাত থেকে সিআইপি কার্ড গ্রহন করেছেন খসরু চৌধুরী এমপি।

রাজধানীর ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য নিপা গ্রুপের চেয়ারম্যান মো: খসরু চৌধুরী জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি’র হাত থেকে সিআইপি কার্ড গ্রহণ করে।বৃহস্পতিবার ০৯ মে বিকাল ৩টায় ওয়াটার গার্ডেন, রেডিসন ব্লু হোটেলে ঢাকা রপ্তানি ও ট্রেড-২০২২ সিআইপি কার্ড গ্রহণ করেন মো: খসরু চৌধুরী।

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি ফেডারেল অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বেসরকারী খাতে শিল্ল স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানী আয় বৃদ্ধিতে অবদান রাখায় এ নিয়ে তিনি কয়েক বার সিআইপি পদক পেয়েছেন। রাজধানীর উত্তরার দক্ষিনখান হলান এলাকায় অবস্থিত নিপা গ্রুপের চেয়ারম্যান মো. খসরু চৌধুরী (এমপি) এলাকায় অসহায় ও গরীব দু:খী মানুষের সবসময় পাশে থাকেন এবং এলাকার রাস্তাঘাট উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

বাণিজ্য মন্ত্রনালয় প্রকাশিত গেজেটে ২ এপ্রিল দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রেক্ষিতে সরকার সিআইপি (রপ্তানি) নীতিমালা -২০১৩ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ১৪০ জনকে ২০২২ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যাক্তি সিআইপি (রপ্তানি) হিসেবে নির্বাচন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস-চেয়ারম্যান এএইচএম আহসান। নির্বাচিত সিআইপিরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।বক্তব্য শেষে তিনি একে একে দেশের স্বনামধন্য সিআইপি গণের মাঝে সিআইপি (রপ্তানি ও ট্রেড)-২০২২ কার্ড সবার হাতে তুলে দয়ে সম্মাননা প্রদান করেন।