• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তি রোধে কাপ্তাই হ্রদের যত্ন নিতে হবে:মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১২, ২০২৫
দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তি রোধে কাপ্তাই হ্রদের যত্ন নিতে হবে:মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা

বিজয় ধর, রাঙামাটি

দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তি রোধে কাপ্তাই হ্রদের যত্ন নিতে হবে বলে মন্তব্য করেছেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার (১২মে) সকালে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্রের ঘাটে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এক সময় কাপ্তাই হ্রদে ৮৬ প্রজাতির মাছ পাওয়া গেলেও তা কমে ৬৬ প্রজাতিতে এসেছে। দেশীয় মাছের উৎপাদন ঠিক রাখতে হ্রদে প্রাকৃতিক ভাবে অভয়াশ্রম বাড়াতে হবে।

উপদেষ্টা আরও বলেন, কাপ্তাই হ্রদে হতে উৎপাদিত মৎস্য দিয়ে ব্যবসা করলে হবে না; মাছের প্রজনন বৃদ্ধি কি ভাবে বাড়ানো যায় সেটার জন্য কাজ করতে হবে। সেইজন্য মৎস্য উন্নয়ন করপোরেশন, মৎস্য গবেষণা ইন্সটিটিউট এবং মৎস্য অধিদপ্তর যৌথ ভাবে কাজ করে তাহলে মানুষের উন্নতি এবং গবেষণা কাজ করা সহজ হবে।

মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা আরো বলেন, কাপ্তাই হ্রদে যে সমস্ত পর্যটক ঘুরে বেড়ান তারা বিভিন্ন ভাবে হ্রদে দূষণ করে। জেলা পরিষদ এবং জেলা প্রশাসন এ বিষয়ে উদ্যোগ নিলে ট্যুরিস্টদের সচেতন করতে পারে। এ সময় উপদেষ্টা বিএফডিসি ঘাটের উন্নয়ন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তব্য পরবর্তী জেলেদের মাঝে ২০কেজি করে ভিজিএফ চাল বিতরণ, কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত এবং বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন, আগত অতিথিরা।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল ( অব.) অনুপ কুমার চাকমা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড.অনুরাধা ভদ্র, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930