• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক বিশেষ বক্তৃতামালা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২১, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক বিশেষ বক্তৃতামালা

ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে `Intangible Cultural Heritage for University Students’ শীর্ষক বিশেষ বক্তৃতামালা আজ ২১ জুলাই ২০২৫ সোমবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ইউনেস্কো ও আইসিএইচসিএপি-এর সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি এবং ইউনেস্কো’র কো-অপারেশন এন্ড নেটওয়ার্কিং অফিসের পরিচালক চা বোইয়াং (Cha Boyyoung) সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাইফুর রশীদ।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সামাজিক ঐক্য গড়ে তুলতে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, এক্ষেত্রে তরুণ প্রজন্মকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই বক্তৃতামালা আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে বিশেষজ্ঞগণ পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে এই বক্তৃতামালা সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইউনেস্কো ঢাকা অফিসের সংস্কৃতি বিভাগের প্রধান কিজি তাহনিন (Kizzy Tahnin), ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ এবং ইউনেস্কো’র কো-অপারেশন এন্ড নেটওয়ার্কিং অফিসের পরিচালক চা বোইয়াং (Cha Boyyoung) পৃথক বিষয়ে বিশেষ বক্তৃতা প্রদান করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031