• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডিটিজি এক্সপো ঢাকা-২০২৪ এ চমকপ্রদ সাড়া পাচ্ছে ফেইথ টেক্স করপোরেশন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৪
ডিটিজি এক্সপো ঢাকা-২০২৪ এ চমকপ্রদ সাড়া পাচ্ছে ফেইথ টেক্স করপোরেশন

রিপোর্ট: রাজীব-তাজ

১৮তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারী প্রদর্শনী-২০২৪ এ অংশ নিয়ে ফেইথ টেক্স করপোরেশন দর্শনার্থী ও ক্রেতাদের অসাধারণ সাড়া লাভ করেছে। ১-৪ ফেব্রুয়ারী ঢাকার বসুন্ধরার আইসিসিবি এক্সপো জোন, হল-৬ তে অনুষ্ঠেয় ১৮তম ডিটিজি এক্সপোতে মেশিনারীজ প্রদর্শন পূর্বক স্টল সহ প্রথমবারের মত অংশ নেয়। ২০১৪ সাল থেকে উন্নত ব্রান্ডের চায়নিজ মেশিন ও কাঁচামাল বাংলাদেশে আমদানী করে বাজারজাত করে থাকে। এটি উচ্চ গতিসম্পন্ন উইন্ডিং মেশিন, সফট কোণ ইয়ার্ন মেশিন, ব্রাডিং মেশিন এবং চাংলি মেশিনারীজ এই এক্সপোতে তারা প্রদর্শন করেছে। প্রতিটি মেশিন অত্যন্ত উন্নত ও অত্যাধুনিক সুবিধা সম্পন্ন। ফেইথ টেক্স এর বাংলাদেশ অফিস: বাড়ি ১৮/৩৪, সি ব্লক, মোল্লা টাওয়ার, ছায়াবিথী, বাড্ডা, সাভার, ঢাকা। ফেইথ টেক্স এর সত্ত্বাধিকারী মো: দীন ইসলাম চৌধুরী বলেন- “ফেইথ টেক্স প্রযুক্তির ব্যবহার পছন্দ করে। তাই অটোমেশন প্রক্রিয়াতে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে তুলেছে। দেশে মেশিনারী তৈরি হওয়ার সুযোগ সুবিধা বাড়ানো দরকার। সরকারি প্রণোদনা বাড়ানো দরকার। কারিগরি দক্ষতা উন্নয়ন করলে উৎপাদন পরিমাণ আরও বাড়বে। আমরা ফেইথ টেক্স থেকে নতুন সংস্করণের মেশিন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের সর্বাধুনিক পরিসেবা দিয়ে আসছি। মেশিন এর আমদানী নির্ভরতা বন্ধ করে রপ্তানী নির্ভর মেশিনারি ব্যবসা এবং দেশের জিডিপি খাতে অবদান রাখার জন্য এই শিল্পের বিকাশে সরকারী বিশেষ নজরদারী দরকার। মুদ্রাস্ফীতির সংকোচনেও জোর দেন তিনি।স্টারকেম চাংলি,ডি এস সহ অন্য কিছু অংগ প্রতিষ্ঠান ফেইথ টেক্স করপোরেশনের সাথে রয়েছে। বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট দেখা যাবে- www.faithtex-bd.com

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31