• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডিটিজি এক্সপো ঢাকা-২০২৪ এ চমকপ্রদ সাড়া পাচ্ছে টেক্সাস ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৪
ডিটিজি এক্সপো ঢাকা-২০২৪ এ চমকপ্রদ সাড়া পাচ্ছে টেক্সাস ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড

রিপোর্ট: রাজীব-তাজ

বিটিএমএ আয়োজিত ১৮তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারী প্রদর্শনী-২০২৪ এ অংশ নিয়ে টেক্সাস ইঞ্জিনিয়ারিং কোম্পানী লি: দর্শনার্থী ও ক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া লাভ করেছে। ১-৪ ফেব্রুয়ারী ঢাকার বসুন্ধরার আইসিসিবি এক্সপো জোন, হল-৬ এ অনুষ্ঠেয় ১৮তম ডিটিজি এক্সপোতে লাইভ মেশিনারীজ প্রদর্শন পূর্বক ২২১ নং স্টলে খুব জাকজমক পূর্ণ ভাবে অংশ নেয় কোম্পানীটি। ২০১২ সাল থেকে যাত্রা শুরু করে উন্নত ব্রান্ডের চায়নিজ মেশিন হোমার, ডুসান, হুইসেং ও ইনেডিট এর এক্সক্লুসিভ এজেন্ট হিসেবে বাংলাদেশে আমদানী করে বাজারজাত করে আসছে। প্রতিটি মেশিন উচ্চ গতিসম্পন্ন, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন। অটোমেটিক ফ্লাট স্ক্রীণ প্রিন্টিং মেশিন, রোটারী ইউভি লেজার প্রিন্টিং ও স্ক্রীন প্রিন্টিং মেশিন, ফ্লাটবেড ডিএমডি লেজার এনগ্রেভার, হোমার ডিজিটাল টেক্সটাইল প্রিন্টার, ইন্ডাস্ট্রিয়াল কনভেয়িং বেল্ট প্রিন্টার সহ জগৎ সেরা ১০০ এর অধিক মেশিন উপস্থাপন করে টেক্সাস ইঞ্জিনিয়ারিং। প্রতিটি মেশিন অত্যন্ত উন্নত ও অত্যাধুনিক সুবিধা সম্পন্ন, আইএসও সনদপ্রাপ্ত এবং ইউরোপীয়ান ছাড়পত্র প্রাপ্ত। বাংলাদেশে উক্ত মেশিনারীজ গুলো কেবলমাত্র টেক্সাস ইঞ্জিনিয়ারিং কোম্পানী লি: আমদানী করে থাকে। ১ বছরের স্টান্ডার্ড আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবা সুবিধা রয়েছে। টেক্সাস ইঞ্জিনিয়ারিং টিমে রয়েছে প্রকৌশলী সহ মোট ৩২ জন ষ্টাফ। বাংলাদেশ অফিস: বাড়ি ২৩, লেভেল- এ-১, রোড-১১, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। বাংলাদেশে তাদের ক্রেতা তালিকায় রয়েছে- আনোয়ার গ্রুপ, ইউনিকর্ণ টেক্স, পাকিজা-মম টেক্স, তিথী গ্রুপ, চাঁদনী-পাকিজা, রনী নীট কম্পোজিট সহ আরও অনেক। ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আমিরুল ইসলাম তার চৌকস নেতৃত্বের মাধ্যমে টেক্সাস ইঞ্জিনিয়ারিং এর ব্যবসা সম্রপসারণ করে চলেছেন। তিনি বলেন- “টেক্সাস ইঞ্জিনিয়ারিং কোম্পানী লি: প্রযুক্তির আধুনিক ব্যবহার পছন্দ করে। তাই অটোমেশন প্রক্রিয়াতে এর আমদানীকৃত সব মেশিন উৎপাদন সক্ষমতা বাড়িয়ে তুলেছে। কারিগরি দক্ষতা উন্নয়ন করলে উৎপাদন পরিমাণ আরও বাড়বে। আমরা টেক্সাস ইঞ্জিনিয়ারিং থেকে নতুন সংস্করণের মেশিন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের সর্বাধুনিক পরিসেবা দিয়ে আসছি। মেশিন এর আমদানী নির্ভরতা বন্ধ করে রপ্তানী নির্ভর মেশিনারি ব্যবসা এবং দেশের জিডিপি খাতে অবদান রাখার জন্য এই শিল্পের বিকাশে সরকারী বিশেষ নজরদারী দরকার।” মুদ্রাস্ফীতির সংকোচনেও জোর দেন ব্যবস্থাপনা পরিচালক। বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট দেখা যাবে- www.texsasbd.com

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31