• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডাকসু ও হল সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী গণমাধ্যম প্রতিনিধিদের আবেদনপত্র আহ্বান

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫
ডাকসু ও হল সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী গণমাধ্যম প্রতিনিধিদের আবেদনপত্র আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী নিবন্ধিত/লাইসেন্সধারী ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের জন্য পর্যবেক্ষক কার্ড প্রদান করা হবে। রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ইলেকট্রনিক মিডিয়ার সর্বোচ্চ ৬ (ছয়) জন, প্রতিটি প্রিন্ট মিডিয়ার সর্বোচ্চ ৩ (তিন) জন এবং প্রতিটি অনলাইন মিডিয়ার সর্বোচ্চ ৩ (তিন) জন সাংবাদিককে পর্যবেক্ষক কার্ড প্রদান করা হবে। কার্ডটি শুধুমাত্র ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের জন্য প্রযোজ্য থাকবে।

এমতাবস্থায়, আগ্রহী গণমাধ্যম প্রতিনিধিদের আবেদনপত্রে নিচের ডকুমেন্টসগুলো সংযুক্ত করতে হবে-
১। আবেদনকারী প্রতিষ্ঠানের নিবন্ধন/লাইসেন্স-এর প্রমাণপত্রের ফটোকপি (২ কপি) ও
২। প্রত্যেক আগ্রহী সাংবাদিককে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (২ কপি) জমা দিতে হবে।

সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের চীফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী ২৫ আগস্ট ২০২৫ সোমবারের মধ্যে জমা দিতে হবে।