• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঠাকুরগাঁও এর সিনিয়র সাংবাদিক শাহীন ফেরদৌসের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৪
ঠাকুরগাঁও এর সিনিয়র সাংবাদিক শাহীন ফেরদৌসের মৃত্যু


ঠাকুরগাঁও বিশেষ প্রতিনিধি :

সিনিয়র সাংবাদিক ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শাহীন ফেরদৌস(৬৫) জটিল রোগে আক্রান্ত হয়ে আজ বিকাল ৫ টা নিজ বাসভবনে মারা গেছেন।
আগামীকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।

এরপর সেখানেই বেলা ১২ টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর ডায়াবেটিস হাসপাতাল চত্বরে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে মুন্সিপাড়া গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।