• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টেকসেল বিডি লিমিটেডের এমডি বাপ্পি কুমার রায় এর দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৫
টেকসেল বিডি লিমিটেডের এমডি বাপ্পি কুমার রায় এর দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

রাজধানী ঢাকায় গার্মেন্টস ও টেক্সটাইল জগতে অন্যতম স্বনামধন্য গার্মেন্টস এক্সেসরিজ ইন্ডেনটিং কোম্পানী টেকসেল বিডি লিমিটেড।দেশে টেকসেল বিডি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সফলতার সাথে ব্যবসা করে আসছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টেকসেল বিডি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর বাপ্পি কুমার রায়-দেশবাসী ও তথা সকল অঞ্চলের সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।

টেকসেল বিডি লিমিটেড এর এমডি বাপ্পি কুমার রায় শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র রমজানে দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধির পর পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভাতৃত্বের এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। ‘ঈদ’ হলো ভালোবাসা, খুশি ও সম্প্রীতির বন্ধন। তিনি বলেন,আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি আমাদের সমাজ থেকে সকল অন্যায়, দুর্নীতি, নির্যাতন দূর করে পরস্পরের প্রতি যত্নশীল হতে হবে, সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি সকলকে ভেদাভেদ ভুলে পবিত্র ঈদ-উল-ফিতর এর পবিত্রতা রক্ষা করে আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছন।
তিনি আরো বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সকলের প্রতি আহবান জানান। তিনি সকলের শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন এবং নিরাপদ ভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন । তিনি সকলকে ভেদাভেদ ভুলে পবিত্র ঈদ-উল-ফিতর এর পবিত্রতা রক্ষা করে আনন্দ উপভোগ করার আহবান জানিয়েছেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31