সংস্কৃতির বাংলাদেশ”
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আজ (০৫ আগস্ট ২০২৬) সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সংস্কৃতিই আমাদের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। গণতন্ত্র, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে শিল্প-সংস্কৃতির ভূমিকা অনন্য।”
বৃষ্টি উপেক্ষা করে হাজারো দর্শকের উপস্থিতিতে এস এম আব্দুল্লাহ ফারাবী, খালেদ মুন্না এবং দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, হাইওয়ে, লালন, রেবেল’স ও এএসইআইএস মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক গানের প্রতিযোগিতা ‘তোমার গানে জাগবে জুলাই’-এর ২০ জন বিজয়ীর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
সংগীত, সংস্কৃতি ও গণতন্ত্রের চেতনায় মুখর এই আয়োজন জুলাইয়ের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি নতুন বাংলাদেশের স্বপ্নকে আরও দৃঢ়ভাবে ধারণ করার এক অনন্য উপলক্ষ হয়ে ওঠে।