• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চামড়া-জুতার ব্রান্ড “সু পার্ক” ১১ তম জাতীয় এসএমই পণ্যমেলায় অভূতপূর্ব সাড়া পাচ্ছে

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২২, ২০২৪
চামড়া-জুতার ব্রান্ড “সু পার্ক” ১১ তম জাতীয় এসএমই পণ্যমেলায় অভূতপূর্ব সাড়া পাচ্ছে

রিপোর্ট: রাজীব-তাজ

এসএমই ফাউন্ডেশন ও শিল্প মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে ঢাকার বংগবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (১৯-২৫) মে অনুষ্ঠিতব্য ১১ তম জাতীয় এসএমই পণ্য মেলায় “সু পার্ক” তাদের উন্নত মানের চামড়াজাত জুতার বহর নিয়ে উপস্থিত হয়েছে। ২০২০ সালের শেষ ভাগে ব্যবসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন শিক্ষিত যুবক মো: আব্দুস সালাম। পদার্থবিজ্ঞানে অনার্স করে সিটি ব্যাংকে চাকরী করার পরেও নিজের একটি ব্রান্ড প্রতিষ্ঠার তাড়না থেকে সু পার্ক পুরোদমে ২০২৩ সালের প্রথম থেকে ব্যবসা শুরু করে। এক্সপোর্ট কুয়ালিটি সম্পন্ন বিভিন্ন প্রিমিয়াম মানের জুতা, যেমন- ফরমাল সু, লোফার, বুট সু সহ চামড়ার স্যান্ডেল এবং এসবের অত্যাধুনিক নজরকাড়া নকশা সহ বিভিন্ন ভাবে সংগ্রহ করে তারা বাজারে বিক্রয় করে। আমেরিকার ক্যালিফোর্নিয়া ও জাপানে কিছু অর্ডার সু পার্ক সফল ভাবে পাঠিয়েছে। প্রতিষ্ঠাতা আব্দুস সালাম বলেন- “সু পার্ক এর পণ্য সমূহ দীর্ঘস্থায়ী হয়, কেননা আমরা মানের সাথে আপোষ করি না। অনেক জুতার ডিজাইন আমি নিজে করি এবং বিশেষজ্ঞ ডিজাইনারও আমাদের রয়েছে। শতভাগ খাটি চামড়া ব্যবহারের কারণে সু পার্ক জনপ্রিয়তা লাভ করে চলেছে।”
উল্লেখ্য, সু পার্ক এর অফিস এবং শো-রুম উভয়টি ৪৫৭, শ্যামলী স্কয়ার মার্কেট, ঢাকায় অবস্থিত। ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে- www.shoeparkbd.com

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31