• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রামে শাহ আমানাত সেতু এলাকায় পুলিশের সাথে কোটাসংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৮, ২০২৪
চট্টগ্রামে শাহ আমানাত সেতু এলাকায় পুলিশের সাথে কোটাসংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ

বন্দরনগরী চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনরত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ (সর্বাত্মক অবরোধ) কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে বিক্ষোভের একপর্যায়ে পুলিশ তাঁদের ওপর চড়াও হয় এবং টিয়ার শেল নিক্ষেপ করে।

সকাল ১০ টা ৫০ মিনিটে পুলিশ কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। জবাবে শিক্ষার্থীরাও ইট ছুড়ে মারেন।
এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। টিয়ার শেলের ধোঁয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও তাঁরা তাদের দাবীতে অনড় এবং অবস্থান কর্মসূচী ও সাটডাউন পালন করছেন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031