অদ্য রবিবার নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে ডিসেম্বর-২০২৫ খ্রি. মাসের ক্রাইম কনফারেন্স/অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব টি,এম, মোশাররফ হোসেন,পুলিশ সুপার, নোয়াখালী, মহোদয়।
নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ জনগণকে অপরাধ সম্পর্কে অবহিত করণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলা সমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করা সহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে নোয়াখালী জেলায় সংঘটিত ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন সহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বীকৃতি স্বরূপ, নোয়াখালী জেলার অফিসার ও ফোর্সকে ডিসেম্বর-২০২৫ খ্রিষ্টাব্দ মাসের সার্বিক কার্যক্রম বিবেচনা করে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন।
সভায় পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের সভাপতিত্বে ডিসেম্বর -২০২৫ খ্রিষ্টাব্দ মাসের সকল থানার অফিসার ইনচার্জ ও পিবিআই, সিআইডি সহ সকল সংস্থার মাসিক অপরাধ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এসময় ধর্ষণ, ডাকাতি, খুন চিনতাই এসকল বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করার নির্দেশ দেন। এছাড়া মাদক, চুরি, ইভটিজিং রোধকল্পে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের সিনিয়র অফিসরগণ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ।