• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

এফবিসিসিআই সংস্কার পরিষদের দাবির মুখে নতুন প্রশাসক নিয়োগ: নবনিযুক্ত প্রশাসক ফজলুল হককে অভিনন্দন ও দ্রুত নির্বাচনের আশাবাদ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২৬
এফবিসিসিআই সংস্কার পরিষদের দাবির মুখে নতুন প্রশাসক নিয়োগ: নবনিযুক্ত প্রশাসক ফজলুল হককে অভিনন্দন ও দ্রুত নির্বাচনের আশাবাদ

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সংস্কার পরিষদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার একজন অভিজ্ঞ ব্যবসায়ীকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেছেন। নবনিযুক্ত প্রশাসক জনাব ফজলুল হককে এফবিসিসিআই সংস্কার পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ রবিবার (২ আগস্ট ২০২৬) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিসিএমইএ) সভাপতি এবং ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আতিকুর রহমান বলেন—”একজন অভিজ্ঞ ও সফল ব্যবসায়ীকে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় আমরা সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমাদের দৃঢ় বিশ্বাস, জনাব ফজলুল হকের যোগ্য নেতৃত্বে স্থবির হয়ে পড়া এফবিসিসিআই পুনরায় গতিশীলতা ফিরে পাবে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নবনিযুক্ত প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে এফবিসিসিআই-এর একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন সম্পন্ন করে ব্যবসায়ীদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তরের পথ সুগম করবেন।

প্রেস বার্তায় এফবিসিসিআই-এর সকল সাধারণ সদস্য ও সংস্কার পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসকের সার্বিক সাফল্য কামনা করা হয় এবং তাঁর কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031