কক্সবাজার জেলায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর।
কক্সবাজার জেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঈদের জামায়াত। এসময় জেলাবাসীর প্রতি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মুহম্মদ শাহীন ইমরান।
পবিত্র ঈদ-উল-ফিতর সবার মাঝে ছড়িয়ে দিক শান্তির বার্তা। আগামীর দিনগুলো হোক সুখী, সুন্দর ও আনন্দময়।