• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৯, ২০২৪
আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

আজ প্রখ্যাত সাহিত্যিক-সাংবাদিক-কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে “আব্দুল গাফফার চৌধুরী স্মৃতি সংসদ” কর্তৃক আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির উদ্যোগে গঠিত ‘আব্দুল গাফফার চৌধুরী স্মৃতি সংসদ’ দিবসটি পালনের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন।

আজ রবিবার (১৯ মে) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আব্দুল গাফফার চৌধুরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে চিত্র প্রদর্শনের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন আব্দুল গাফফার চৌধুরী স্মৃতি সংসদের আহবায়ক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ও সদস্য সচিব সামাদুল হকসহ অন্যান্যরা।

স্মরণ সভায় স্মারক বক্তৃতা করেন লেখক-গবেষক ও রাজনীতিবিদ মোনায়েম সরকার। সভায়
আব্দুল গাফফার চৌধুরীর স্মরণে বক্তব্য করেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, ঘাতক দালাল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, রাশেদ খান মেনন,এমপি, অধ্যাপক মুনতাসির মামুন, দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বিশিষ্টি অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায় আরমা দত্ত, এমপি। এছাড়াও আব্দুল গাফফার চৌধুরী ঘনিষ্ঠভাবে দেখেছেন বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতা ও রাজনীতি অঙ্গনের বিবরণ্য ব্যক্তিরা স্মৃতিসভায় আলোচনায় অংশ নেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31