• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অর্থহীনের ‘সিক্রেট লিসেনিং পার্টি’ প্রচারণার এক নতুন দিগন্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫
অর্থহীনের ‘সিক্রেট লিসেনিং পার্টি’ প্রচারণার এক নতুন দিগন্ত

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন তাদের নতুন অ্যালবাম ফিনিক্সের ডায়েরি ২-এর ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে গতকাল ঢাকার তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডে অবস্থিত মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশ এর শোরুমে অনুষ্ঠিত হয়েছে ভিন্নধর্মী এক অনুষ্ঠান ‘সিক্রেট লিসেনিং পার্টি’।

আনন্দমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যান্ড অর্থহীন এর সাথে উপস্থিত ছিলেন মাইলস এর হামিন আহমেদ ও ইকবাল আসিফ জুয়েল, ক্রিপটিক ফেইট এর সাকিব চৌধুরী, আলিফ আলাউদ্দিন, কাজী ফয়সাল আহমেদ, ভৌতিস্ট টিমের জিবরান এবং সুমন পুত্র আহনাফ সালেহীন। আগত ভক্তরা ফিনিক্সের ডায়েরি ২ অ্যালবামের ফিনিক্স ২, শিকারী, ক্যাকটাস (ফিচারিং আহনাফ সালেহীন), ইচ্ছে, বেদনার চোরাবালি ২ (ফিচারিং ফ্র্যাঙ্ক গ্যামবালি ও বব ফ্র্যাঙ্কেসচিনি), উন্মাদ, বৃষ্টির গান এবং বহুল প্রতীক্ষিত নিকৃষ্টের সিকুয়্যাল নিকৃষ্ট ৪ এই গানগুলোকে অত্যন্ত আনন্দ ও উৎফুল্যের সাথে স্বাগত জানিয়েছে। এই অ্যালবামটির মাধ্যমে অর্থহীন প্রথমবারের মতো তাদের নতুন জনরা বাংলা ন্যু মেটাল এর পরিচয় করিয়ে দিতে যাচ্ছে।

বেসবাবা সুমন তার ছেলেকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন, খুব ভাগ্যবান না হলে আমরা জেন আলফাকে আমাদের এই অনুষ্ঠানে পেতাম না। তিনি আরো বলে, অর্থহীন সময়ের সাথে সাথে বদলাচ্ছে এবং বদলাতেই থাকবে। অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রয়াত সাউন্ড ইঞ্জিনিয়ার এবং ওউন্ড ব্যান্ডের বেজিস্ট এ. কে রাতুল এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এই অ্যালবামটি তার স্মৃতির প্রতি উৎসর্গ করেন।

ফিনিক্সের ডায়েরি ২ অ্যালবামটি আগামী ১৭ই অক্টোবর ২০২৫ ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, কোবাজ সহ প্রধান সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী মুক্তি পাবে। এই প্রসঙ্গে উল্লেখ্য, গত ২ অক্টোবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত অ্যালবামের প্রথম গান ‘উন্মাদ’ এর লিঙ্ক এখানে দেওয়া হলো: https://www.youtube.com/watch?v=BuzPfe2Gezk

অর্থহীন নতুন এই অ্যালবামের প্রকাশ ও প্রচারণার নানা আয়োজনের শীর্ষ পৃষ্ঠপোষক মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ, সহযোগি প্রতিষ্ঠান শেল, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড, গেট সেট রক, ভার্স ইমেজিন এবং অংশিদারি প্রতিষ্ঠান হেভি মেটাল টি-শার্ট, মিউজিক ক্যাসেল, এসপি রিদম, স্কাইফল, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, কুল এক্সপোজার এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930