• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

৮টি মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও চাঁদাবাজ রাংগা লিটনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫
৮টি মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও চাঁদাবাজ রাংগা লিটনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে আটটি মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি ও চাঁদাবাজ মোঃ লিটন মোল্লা ওরফে রাংগা লিটন ওরফে ডাকাত লিটন (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১২:৪৫ ঘটিকায় মিরপুর মডেল থানার ৬০ ফিট রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার থানা এলাকায় ছিনতাইকারী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬০ ফিট রোড এলাকা থেকে লিটনকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত লিটন একজন পেশাদার মাদক কারবারি ও চাঁদাবাজ। সে মিরপুর এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয়, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, লিটনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা, কোতোয়ালি, পল্টন ও মিরপুর মডেল থানায় মাদক, চাঁদাবাজি, দস্যুতাসহ নানা অপরাধে ছয়টি মামলা রয়েছে। এছাড়া শরীয়তপুর জেলার সখিপুর থানায় একটি এবং ঢাকা জেলার সাভার থানায় একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930