২০২৫-এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশের প্রথম সেভেন স্টার মানের হোটেল করার ঘোষণা দিল ছুটি গ্রুপ
২০২৫-এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশের প্রথম সেভেন স্টার মানের হোটেল করার ঘোষণা দিল ছুটি গ্রুপ
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫
কে আই তাজ ও রাজীব দে
১২.১২.১২- স্মরণীয় একটি তারিখ। এই দিন বাংলাদেশে শুভ সূচনা করে বিভিন্ন নিত্যনতুন ইকো লাইফস্টাইল ধারণার রিসোর্টস নিয়ে কাজ করা ছুটি গ্রুপ। মূলত শুদ্ধচর্চার অতিথিদের জন্য পরিবার-পরিজন ও স্বজন নিয়ে বেড়ানোর উপযোগী রিসোর্টের সূত্রপাত ঘটায় প্রতিষ্ঠানটি। বৈদেশিক মানদণ্ডে মূলত রিসোর্ট বলতে যা বুঝায়- ঠিক সেই আদর্শ সংজ্ঞার উপর বাংলাদেশে কাজ করছে ছুটি গ্রুপ।
রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল-৫ এ সেপ্টেম্বর (১৮-২০) অনুষ্ঠেয় দ্বাদশ এশিয়ান ট্যুরিজম ফেয়ারে রাজকীয় পরিসরে অংশ নিয়েছে ছুটি গ্রুপ। পেয়েছে অভূতপূর্ব সাড়া। এবার কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী বিচে “ছুটি বে” নামে দেশের প্রথম সেভেন স্টার (সাত তারকা) মানের হোটেল করার অভিপ্রায় ব্যক্ত করেছে। দুর্দান্ত গতিতে কাজ শুরু হয়েছে ইতিমধ্যে, যা সম্ভাব্য ২০৩০ সালে শেষ হবে এবং অতিথিদের জন্য উন্মুক্ত করা হবে। মূলত দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল “ছুটি বে”। অত্যাধুনিক সব আন্তর্জাতিক সুবিধা সম্বলিত হোটেলে ইনফিনিটি সুইমিং পুল, পরিবেশ সংরক্ষণের উপকরণ সহ চোখ-ধাঁধানো সব অতিথি উপযোগী বিষয় থাকছে।
একইসাথে ছুটি রিসোর্টস কক্সবাজারের এমডি এবং ছুটি বে এর চেয়ারম্যান স্থপতি মো: মিজানুর রহমান বিদেশী নকশাকারদের সাথে নিয়ে এই আলোচিত হোটেলটির বাহ্যিক ও অভ্যন্তরীণ নকশা উপস্থাপন করেছেন। মেলা চলাকালে স্টলে সরাসরি উপস্থিত থেকে দর্শনার্থীদের সমস্ত জিজ্ঞাসার উত্তর দেন তিনি। অত্যাধুনিক মানসিকতা ও চিন্তা চেতনা ধারণ করেন স্থপতি মিজান, সেজন্য তার দূরদর্শী ও চৌকস নেতৃত্বগুণে ছুটি বে’র কাজের গতি পাচ্ছে নতুন মাত্রা। এবারের মেলাতে বুকিং করলেই দর্শনীয় উপহার ও ছাড় পরিলক্ষিত হয় ছুটি’র স্টলে। ছুটির সমস্ত প্রজেক্ট নিয়ে বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট দ্রষ্টব্য- www.chutiresort.com এবং https://www.chutibay.com