• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ক্যানসার সহ দশ জটিল রোগের জন্য মেটলাইফের নতুন স্বাস্থ্য বীমা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫
হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ক্যানসার সহ দশ জটিল রোগের জন্য মেটলাইফের নতুন স্বাস্থ্য বীমা

স্ট্রোক, ক্যানসার, কিডনি ফেইলিউর ও হার্ট অ্যাটাকের মত ১০ ধরনের জটিল শারীরিক অসুস্থতায় আর্থিক সুরক্ষা দিতে নতুন একটি স্বাস্থ্য বীমা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। ‘মেটলাইফ ক্রিটিক্যাল ইলনেস ইন্স্যুরেন্স উইথ রিটার্ন অব প্রিমিয়াম (এমসিআইআই আরওপি)’ নামের এ প্ল্যান বীমা গ্রহীতা ও তার পরিবারের সদস্যদের সঙ্কটকালীন পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা নিশ্চিতে ভূমিকা রাখবে।

এতে স্ট্রোক ও ক্যানসারের মতো মারাত্মক রোগের পাশাপাশি করোনারি আর্টারি রোগ, করোনারি আর্টারি সার্জারি, হার্ট ভালভ সার্জারি বা প্রতিস্থাপন, প্রাইমারি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, এন্ড-স্টেজ লিভার ফেইলিউর এবং নন-ক্যানসারাস ব্রেন টিউমারের মতোন ১০ টি প্রাণঘাতী রোগের জন্যে আর্থিক সুরক্ষা থাকছে।

নির্দিষ্ট কিছু গুরুতর অসুস্থতার কথা মাথায় রেখে তৈরী করায় এ প্ল্যানের প্রিমিয়াম অন্যান্য গুরুতর অসুস্থতা-কেন্দ্রিক জীবন বীমার তুলনায় বেশ কম। উদাহরণস্বরূপ, এ প্ল্যানে নিজের বর্তমান শারীরিক সুস্থতা নিশ্চিত সাপেক্ষে ৩০ বছর বয়সী একজন পুরুষ মাসে মাত্র ১,৪০২ টাকা প্রিমিয়াম দিয়ে ৫ লাখ টাকার কভারেজ নিতে পারবেন। গ্রাহকেরা এককালীন, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক প্রিমিয়াম প্রদানের সুবিধাও পাবেন এ বীমা সেবার আওতায়।

এছাড়াও, দুর্ঘটনাজনিত মৃত্যুতে কভারেজের পুরো অর্থ (১০০ শতাংশ) প্রদান করা হবে। পলিসির মেয়াদ পূর্তিতে বা কাভারেজ বহির্ভূত মৃত্যুর ক্ষেত্রেও জমা দেওয়া প্রিমিয়ামের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন গ্রাহকেরা। কভারেজের পরিমাণ ৩ লাখ থেকে ২০ লাখ টাকার মধ্যে নির্ধারণ করা যাবে।

এ নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমাদ বলেন, “গ্রাহকদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সুরক্ষা দিতে সাশ্রয়ী ও কার্যকর সমাধান দেওয়ার ধারাবাহিকতায় এই নতুন স্বাস্থ্য বিমা চালু করা হয়েছে। একইসাথে, ৩ থেকে ৫ দিনের মধ্যে দাবি নিষ্পত্তির আমাদের ধারাবাহিক রেকর্ড গ্রাহকদের মেটলাইফের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।”

মেটলাইফ

MetLife Inc. (NYSE: MET), এর অংগপ্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান (“MetLife”) এর সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা তার ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বীমা, এ্যানুইটি, গ্রুপ বীমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে আরো বেশি আত্মবিশ্বাসী ভবিষ্যৎ পরিকল্পনা করতে সহায়তা করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে।

প্রায় ১০ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবন বীমা প্রতিষ্ঠান।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31