• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

হজ ও ওমরাহ ফেয়ারে মাব্রুর ট্রাভেলস: গুণগত মান ও মধ্যস্বত্বভোগীমুক্ত সেবার প্রতিশ্রুতি

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩০, ২০২৬
হজ ও ওমরাহ ফেয়ারে মাব্রুর ট্রাভেলস: গুণগত মান ও মধ্যস্বত্বভোগীমুক্ত সেবার প্রতিশ্রুতি

রাজধানীর শেরেবাংলা নগরের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে) শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬’। মেলায় হজযাত্রীদের জন্য বিশেষ প্রিমিয়াম প্যাকেজ ও সুনির্দিষ্ট সেবা-পরিকল্পনা নিয়ে অংশ নিয়েছে দেশের অন্যতম বিশ্বস্ত ও সুনামধন্য সেবা সংস্থা মাব্রুর ট্রাভেলস হজ এজেন্সি’।

দীর্ঘ ২১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ও সাফল্যজনকভাবে ২২ বছরে পদার্পণ করা এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ জাকির হোসেন জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর ঘোষিত প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে হজ ও ওমরাহ পালনকারীদের জন্য সর্বোচ্চ আরামদায়ক ও নিখুঁত সেবা নিশ্চিত করতে তারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

কাছাকাছি দূরত্বের হোটেল ও উন্নত ব্যবস্থাপনা:মক্কায় হারাম শরিফের খুব কাছে এবং মদিনায় সুবিধাজনক স্থানে মানসম্মত হোটেলের ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে মিনা, মুজদালিফা ও আরাফাতের অবস্থানের দিনগুলোতে হাজীদের জন্য নিশ্চিত করা হয়েছে সর্বোচ্চ আরামদায়ক ব্যবস্থাপনা।

অভিজ্ঞ আলেম ও ইসলামিক স্কলারদের দিকনির্দেশনা:হাজীরা যেন সহিহ মাসলা-মাসায়েল ও নিয়ম মেনে হজ ও ওমরাহ সম্পাদন করতে পারেন, সে লক্ষ্যে সঙ্গে থাকবেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, শায়েখ এমদাদুল্লাহ, ক্বারী মাহমুদুর রহমান এবং হাফেজ মাওলানা শায়েখ মাহফুজুর রহমানসহ অভিজ্ঞ আলেমদের সমন্বয়ে গঠিত একটি টিম।

সম্পূর্ণ মধ্যস্বত্বভোগীমুক্ত সেবা:কোনো প্রকার দালাল বা মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্যাকেজ বাছাইয়ের আহ্বান জানানো হয়েছে। এর ফলে প্রলোভন ও ভোগান্তিমুক্ত স্বচ্ছ সেবা পাওয়ার নিশ্চয়তা থাকে।

মানসম্মত খাবার ও আন্তরিক খেদমত:হাজীদের জন্য তিন বেলা মানসম্মত, সুস্বাদু দেশীয় খাবার এবং সর্বোচ্চ আন্তরিকতার সাথে ব্যক্তিগত যত্নের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

মেলা প্রাঙ্গণে আলহাজ্ব মাওলানা মোহাম্মদ জাকির হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, “হাজীরা যেন সরাসরি এজেন্সিতে এসে তাদের চাহিদা অনুযায়ী প্যাকেজ বুকিং করতে পারেন, এতে সেবার মান ও স্বচ্ছতা বজায় থাকে। আমরা বিগত ২১ বছর ধরে আমানতদারিতার সাথে হাজীদের খেদমত করে আসছি এবং আগামীতেও এই বিশ্বস্ততার ধারাবাহিকতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930