• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সেবা প্রদানকারী কোম্পানির সাথে হজ এজেন্সিকে চুক্তি করতে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪
সেবা প্রদানকারী কোম্পানির সাথে হজ এজেন্সিকে চুক্তি করতে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়



হজযাত্রীদের সেবা প্রদানকারী কোম্পানির সাথে হজ এজেন্সিকে চুক্তি করতে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

জারিকৃত পত্রে বলা হয়েছে, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৫ সনের হজে মিনা-আরাফাহ ও মুজদালিফায় হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে ৩৫ টি সার্ভিস কোম্পানিকে অনুমোদন দিয়েছে।
মক্কা-মদিনায় হোটেলে হাজীদের অভ্যর্থনা ও বিদায় জানানো, তাদের পাসপোর্ট সংরক্ষণসহ কোম্পানিগুলোর অধীনে নিয়োজিত মোয়াল্লেমরা মিনা ও আরাফার তাঁবুতে হজযাত্রীদের বিছানা, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করবে। এ সেবা গ্রহণের জন্য এজেন্সির পছন্দ অনুসারে যেকোন কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারবে।
অনুমোদিত এসকল কোম্পানির নামের তালিকা Nusuk Masar নামক সৌদি ই-হজ প্লাটফর্মে পাওয়া যাবে।

এচুক্তি করার সময় কোম্পানির অতীত সেবা প্রদানের সুনাম ও সেবার মান, এদেশের হজযাত্রীদের উপযোগী খাবার সরবরাহের সক্ষমতা এবং মিনা, আরাফাহ ও মুজদালিফায় হজযাত্রীদের অবস্থানের নিশ্চয়তা সাপেক্ষে চুক্তি করতে পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া  মনৃত্রণালয় হতে চুক্তিতে বর্ণিত শর্তসমূহ ভালভাবে দেখে চুক্তি সম্পাদনের কথাও বলেছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31