এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এক যৌথ বিবৃতিতে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, “সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতীক। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়—এটি সমগ্র বাংলাদেশের জনগণের বাহিনী। জাতীয় স্বার্থেই সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক প্রভাব ও দলীয় বিবেচনার ঊর্ধ্বে রেখে একটি দক্ষ, পেশাদার ও নিরপেক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলা জরুরি।”
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের সার্বিক স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করাই হতে হবে সবার মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, নতুন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি সুসংগঠিত, পেশাদার এবং জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাবে।