• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সম্মানিত বিমান বাহিনী প্রধান কর্তৃক বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার পরিদর্শন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২৬
সম্মানিত বিমান বাহিনী প্রধান কর্তৃক বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার পরিদর্শন

গত ০২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে, বিমান বাহিনী প্রধান উক্ত ঘাঁটির জেসিও’স টাইপ কোয়ার্টার ও বিমানসেনা ব্যারাক এর উদ্বোধন করেন। তিনি সেখানে বৃক্ষরোপণ করতঃ বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে, বিমান বাহিনী প্রধান ঘাঁটিস্থ নর্থ হ্যাঙ্গার-এ সকল কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে, তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের কথা উল্লেখ করেন। তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
এসময়, সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা), সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর এয়ার অধিনায়ক, বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ ঘাঁটির সকল কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, একই দিনে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) এর সম্মানিত সভানেত্রী সালেহা খান বাফওয়া আঞ্চলিক শাখা কক্সবাজার-এ স্থাপিত বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী স্কুল-এর উদ্বোধন করেন। পরবর্তীতে, সভানেত্রী বাফওয়া আঞ্চলিক শাখা কক্সবাজার এবং আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাব- এর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে, তিনি সদস্যদেরকে আর্থিক ভাবে স্বাবলম্বী হবার ব‍্যাপারে উৎসাহিত ও দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া, সভানেত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে আঞ্চলিক বাফওয়া কার্যালয়ের সামনে বনজ গাছের চারা রোপণ করেন। এ সময়, বাফওয়ার সহ-সভানেত্রীবৃন্দ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-পত্নীবৃন্দ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930