• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত এঁর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৪
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত এঁর সৌজন্য সাক্ষাৎ

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান’র সাথে আজ সকালে সচিবালয়স্থ মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত H.E. Mrs Marie Masdupuy এঁর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা বাংলাদেশ-ফ্রান্সের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার জন্য ফ্রান্সের প্রশংসা করে বলেন ছাত্র-জনতার আত্মত্যাগে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। দেশের জনগণের জীবনমান উন্নয়নে ফ্রান্সকে পাশে থাকার আহবান জানিয়ে উপদেষ্টা বলেন, সকল দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত এ সরকার সকল অনিয়মের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিগত এক মাসে এ সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার পর থেকে ফ্রান্স বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং দেশের জনগণের জীবনমান উন্নয়নে ফ্রান্সের এই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। এসময় অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও ট্রান্সফরমার প্রোটেকশন টেকনোলজী খাতসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিরূপ প্রভাব মোকাবিলায় ফ্রান্স বাংলাদেশকে সহায়তা করবে বলে জানান তিনি।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, বিপিএএ এবং ফ্রান্স দূতাবাসের Julien Deur (Head of Economical Section), Cynthia Mela (AFD in Bangladesh Country Director) উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930