• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সচিবালয়ে আজ সকালে মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠক

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৬, ২০২৬
সচিবালয়ে আজ সকালে মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠক

আজ সোমবার (৬ জুলাই, ২০২৬) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূত সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ-এর একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিতে ক্রাউন প্রিন্স জানান যে তিনি প্রধানমন্ত্রী কর্তৃক তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি আরো উল্লেখ করেন যে সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রীর ভ্রাতৃসুলভ মনোভাব দুদেশের সম্পর্কের গভীরতার ইঙ্গিত বহন করে। তিনি দু’দেশের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে এই আমন্ত্রণ গ্রহণ করার জন্য ক্রাউন প্রিন্সের নিকট তাঁর ধন্যবাদ পৌঁছে দেবার অনুরোধ করেন।

সৌদি রাষ্ট্রদূত আরো জানান যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শীঘ্রই বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন।

আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের জন্য তাঁর সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে তা গ্রহণ করেছেন।

এছাড়াও সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল বিনিয়োগ বিষয়ে আলোচনা করার জন্য আগামী সপ্তাহে ঢাকা আসবেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বাংলাদেশে সৌদি আরবের কোম্পানিগুলোর বিনিয়োগের আগ্রহের বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রী একে স্বাগত জানিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930