জিপ বাংলাদেশ হোসেন খালেদের নেতৃত্বের সাফল্য উদযাপন
জিপ বাংলাদেশ হোসেন খালেদের নেতৃত্বের সাফল্য উদযাপন
নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫
রাজধানীর উত্তরায় মীর শওকত সড়কে অবস্থিত শনিবার (৯ আগষ্ট ২০২৫) জিপ বাংলাদেশ এক্সপেরিয়েন্স সেন্টারে বিকেল ৫ ঘটিকায় হোসেন খালিদের সংবর্ধনা ও খ্যাতনামা শিল্পীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।সাংস্কৃতিক সন্ধ্যার পর রাত ৮ ঘটিকায় অনুষ্ঠান শেষ হয়।
জিপ বাংলাদেশ – টলেডো মোটরস লিমিটেড, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি অঙ্গপ্রতিষ্ঠান, জিপ বাংলাদেশ এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর জনাব হোসেন খালেদ সিটি ব্যাংক পিএলসি-র চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গৌরবময় অর্জনকে উদযাপন করেছে।
আয়োজকরা জানান, জিপ বাংলাদেশ এক্সপেরিয়েন্স সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি ছিল এক অনন্য নেতৃত্বের মাইলফলককে স্মরণীয় করে রাখার মুহূর্ত।যা আমাদের প্রতিষ্ঠানকে আর ও উচ্চতায় এগিয়ে নিয়ে যাবে।
সূত্রমতে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টোলেডো থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ এবং টেক্সাসের টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি থেকে হোসেন খালিদ-আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ সম্পন্ন করেন।
তার পিতা আলহাজ্ব আনোয়ার হোসেন ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। সিটি ব্যাংকের একজন অন্যতম প্রধান উদ্যোক্তা পরিচালক এবং চার মেয়াদে চেয়ারম্যান এর দায়িত্বে ছিলেন।
বাংলাদেশের শিল্পায়নের মহানায়ক ছিলেন আলহাজ্ব আনোয়ার হোসেন।স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর ভিত্তি নির্মাণে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি আজ নেই, তবু তাঁর আদর্শ ধরে রেখেছে তার সন্তানেরা।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের পরিচালকবৃন্দ, সিটি ব্যাংকের উচ্চপদস্থ ব্যবস্থাপনা কর্মকর্তা, জিপ কমিউনিটির সকল সদস্যবৃন্দ, অটোমোবাইল প্রেমী এবং পরিবারের অন্যান্য সদস্যরা।