• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শরীফ মোঃ মাসুদ এর মৃত্যুতে শিল্পমন্ত্রী ও সিনিয়র শিল্প সচিবের শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৪
শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শরীফ মোঃ মাসুদ এর মৃত্যুতে শিল্পমন্ত্রী ও সিনিয়র শিল্প সচিবের শোক

শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শরীফ মোঃ মাসুদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।

মন্ত্রী ও সিনিয়র সচিব আজ পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শরীফ মোঃ মাসুদ আজ শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930