• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শাহপরী দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিয়ার এবং মদ জব্দ করেছে কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৪
শাহপরী দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিয়ার এবং মদ জব্দ করেছে কোস্ট গার্ড

রবিবার (০৭ এপ্রিল ২০২৪) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৭ এপ্রিল ২০২৪ তারিখ রবিবার আনুমানিক ১০০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়ন এর কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক বোটটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু বোটে অবস্থানরত মাদক চোরাকারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত বোটটি নিয়ে সাবরং এর কাটাবুনিয়া ঝাউবনের দিকে পালাতে চেষ্টা করে। পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক বোটটিকে ধাওয়া করলে চোরাকারবারীরা ঝাউবনের কাছে বোটটি রেখে দ্রুত পালিয়ে যায়। অতঃপর উক্ত বোটটি তল্লাশি চালিয়ে ৪৮০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ১১৬ বোতল গ্র্যান্ড রয়েল সিগনেচার মদ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত বিয়ার, মদ ও ইঞ্জিন চালিত কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31