শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে গ্রীন হাট রিয়েল এসেস্ট কোম্পানির চেয়ারম্যান জনাব সোহাগ হোসাইন, দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
গ্রীন হাট রিয়েল এসেস্ট কোম্পানির চেয়ারম্যান সোহাগ হোসাইন বলেন,শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আমি হিন্দু ধর্মাবলম্বী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে বিভিন্ন আচার-অনুষ্ঠানাদির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।
এদেশে হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সমাজের সকল স্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। উৎসবের এই উপলক্ষ্য পারস্পরিক সহমর্মিতাকে আরো বৃদ্ধি করে, সৃষ্টি হয় ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন। শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক; ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরো সুসংহত হোক-এই কামনা করি।
সারাদেশে দুর্গোৎসব বিভিন্ন আচার-অনুষ্ঠানাদির মধ্য দিয়ে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবছর ও উদযাপিত হচ্ছে জেনে আমি খুব আনন্দিত।এদেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সমাজের সকল স্তরের মানুষ জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে মেতে উঠে।উৎসবের এই উপলক্ষ্যে পারস্পরিক সহমর্মিতাকে আরো বৃদ্ধি করে, সৃষ্টি হয় ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন। শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক; ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরো সুসংহত হোক-এই কামনা করি সবসময়। এটিই আমাদের বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির অপরুপ সৌন্দর্য।
শান্তি, মৈত্রী ও সাম্য সকল ধর্মের মূল উপজীব্য। মানুষের কল্যাণ সাধনই সব ধর্মের মূল শিক্ষা। তাই নিজ নিজ ধর্মের যথাযথ অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মানবোধ ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ সৃষ্টি করতে হবে।পরিশেষে গ্রীণহাট রিয়েল এস্টেট এর পক্ষ থেকে দেশের সকল হিন্দু সম্প্রদায়ের প্রতি আবার ও শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই।