• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন র‍্যাডুকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিজিএম হাফিজুল ইসলাম লিটন

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন র‍্যাডুকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিজিএম হাফিজুল ইসলাম লিটন

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসী, সম্মানিত গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান র‍্যাডুকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জনাব হাফিজুল ইসলাম লিটন।

এক শুভেচ্ছা বার্তায় জনাব হাফিজুল ইসলাম লিটন বলেন, “পহেলা বৈশাখ আমাদের বাঙালির আত্মপরিচয় ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর মানেই নতুন সম্ভাবনা এবং নতুনের আহবানে এগিয়ে চলা। র‍্যাডুকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড সবসময় গুণগত মান বজায় রেখে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। আমাদের এই পথচলায় গ্রাহক ও শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ সমর্থন আমাদের অনুপ্রাণিত করে।”

তিনি আরও বলেন, “নতুন এই বছরে আমাদের অঙ্গীকার হোক পারস্পরিক ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি। অতীতের সকল জরা ও ব্যর্থতা ধুয়ে মুছে গিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমরা আশা করি, ১৪৩৩ বঙ্গাব্দ বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য মঙ্গলময় হবে এবং আমাদের দেশ আরও উন্নতির শিখরে পৌঁছাবে।”

র‍্যাডুকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে তিনি আবারও সকলকে শুভ নববর্ষ’জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930