• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজশাহীতে আরসিসি-এসবিএফ স্পেশালাইজডকিডনী এন্ড হাসপাতাল স্থাপনে এমওইউ স্বাক্ষর

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৩
রাজশাহীতে আরসিসি-এসবিএফ স্পেশালাইজডকিডনী এন্ড হাসপাতাল স্থাপনে এমওইউ স্বাক্ষর

রাজশাহীতে আরসিসি-এসবিএফ কিডনি এন্ড স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের সিটি হল রুম (এনেক্স) সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয়।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পক্ষে মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে চিফ অপারেটিং অফিসার অবসরপ্রাপ্ত সচিব হোসনে আরা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, সমঝোতা স্মারক অনুযায়ী নগরীর ১১নং ওয়ার্ডের হেতেমখা নগর স্বাস্থ্য কেন্দ্র ব্যবহারের জন্য অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান সোনার বাংলা ফাউন্ডেশনকে প্রদান করবে রাসিক। প্রথম পর্যায়ে সেখানে স্বল্পমূল্যে উন্নতমানের কিডনি ডায়ালাইসিস সেবা প্রদান করা হবে। পরবর্তীতে সেখানে অত্যাধুনিক বহুল ভবন নির্মাণ, কিডনি ট্রান্সপ্লান্ট ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম পরিচালনা হবে। উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930