• ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজশাহী মহানগরে প্রজন্ম ৭১-এর নতুন নেতৃত্বে তরুণদের উত্থান

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫
রাজশাহী মহানগরে প্রজন্ম ৭১-এর নতুন নেতৃত্বে তরুণদের উত্থান

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপন, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আইউব আহম্মেদ শাহী এবং সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মোরশেদ-এর স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি ২২ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে নেতৃত্বে আসছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। মোঃ সৈকত পারভেজ আহ্বায়কের দায়িত্বে এবং মোঃ এরশাদ আলী এরশাদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া মোঃ রবিউল ইসলাম রাসেল সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।

একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—
মোঃ মামুন আলী, মোঃ সাকিল আহম্মেদ আলী, মোঃ সজীব হোসেন, মোঃ মাহফুজ আলী মানিক, মোঃ শিমুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মনি, মোঃ মোস্তাফিজুর রহমান হিমেল, মোঃ রাসেল জামান রাসেল, সাব্বির হোসেন জীবন, মোঃ মেহেদী হাসান পলাশ, মোঃ নাদীম হাসান, মোঃ পায়েল সরকার, মোঃ মানিক, মোঃ রিয়াজুল ইসলাম রাজীব, মোঃ সাইফুল ইসলাম স্বপন, মোঃ আব্দুল সালাম, মোঃ সাঈদ আলী, মোঃ আমীর হামজা, মোঃ ফায়সাল ঋত্তিক, মোঃ ইফাত হোসন প্রমুখ।

এছাড়া কমিটিতে আরও ২৮ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপন বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এগিয়ে যাচ্ছে। এই নতুন নেতৃত্বে তরুণদের উত্থান রাজশাহীতে সংগঠনকে আরও শক্তিশালী করবে।”

আহ্বায়ক মোঃ সৈকত পারভেজ বলেন, “রাজশাহীতে তরুণ প্রজন্মকে সংগঠিত করে আমরা গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবো। আমাদের লক্ষ্য প্রতিটি ওয়ার্ডে প্রজন্ম ৭১-এর শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করা।”

সদস্য সচিব মোঃ এরশাদ আলী এরশাদ বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং রাজশাহী মহানগরের প্রতিটি প্রান্তে প্রজন্ম ৭১-এর বার্তা পৌঁছে দেবো। তরুণদের সক্রিয় অংশগ্রহণেই সংগঠন শক্তিশালী হবে।”

রাজশাহী মহানগর সবসময় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হয়। তরুণদের নেতৃত্বে নবগঠিত এ কমিটি প্রমাণ করছে যে, সংগঠনটি ভবিষ্যতে রাজশাহীতে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে চায়। বিশেষ করে তৃণমূল পর্যায়ে তরুণদের সম্পৃক্ত করে আগামী দিনে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ গণতান্ত্রিক আন্দোলনে মুখ্য ভুমিকা রাখতে সক্ষম হবে বলেই মনে করছে নেতারা।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930