• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রংপুর মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫
রংপুর মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হলো অত্যন্ত আনন্দমুখর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথম পর্বে, বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা প্রদর্শন করেন এবং বিজয়ীরা অত্যন্ত সম্মানের সাথে পুরস্কৃত হন। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ মজিদ আলী, বিপিএম,

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), জনাব হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন), জনাব মোঃ আব্দুর রশিদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় শিল্পীদের গান, নৃত্য পরিবেশন করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ এই উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে একতা, সম্মান এবং খেলার প্রতি ভালোবাসা বৃদ্ধি করেছে, যা সকলকে প্রেরণা দেয়।