• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

যুক্তরাষ্ট্রে অনুমতি ছাড়া কাজে কঠোর নিষেধাজ্ঞা: নিয়ম অমান্য করলে আজীবন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬
যুক্তরাষ্ট্রে অনুমতি ছাড়া কাজে কঠোর নিষেধাজ্ঞা: নিয়ম অমান্য করলে আজীবন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস আজ এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে যে, প্রয়োজনীয় অনুমতি বা সঠিক ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কর্মসংস্থানে লিপ্ত হওয়া গুরুতর অপরাধ। এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশ থেকে ফেরত পাঠানো (Deportation) সহ যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর আজীবন বা স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
দূতাবাস তাদের বার্তায় ভ্রমণের আগে ভিসার সুনির্দিষ্ট নিয়মগুলো ভালোভাবে জেনে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে। সতর্কবার্তায় উল্লেখ করা প্রধান বিষয়গুলো হলো।

বি১/বি২ (B1/B2) ভিসার সীমাবদ্ধতা: এই ভিসা শুধুমাত্র পর্যটন, চিকিৎসা এবং নির্দিষ্ট ব্যবসায়িক কার্যক্রমের (যেমন: মিটিং বা চুক্তি নিয়ে আলোচনা) জন্য প্রযোজ্য।

যুক্তরাষ্ট্রে বেতনভুক্ত বা অবৈতনিক কোনো কাজ করতে হলে অবশ্যই যথাযথ ‘ওয়ার্ক ভিসা’ থাকতে হবে। বি১/বি২ ভিসা নিয়ে কাজ করা সম্পূর্ণ অবৈধ।

যদি কেউ ভ্রমণের ভিসার শর্ত লঙ্ঘন করে কাজ করেন, তবে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে তিনি আর কখনোই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।
মার্কিন দূতাবাস পর্যটক ও ব্যবসায়ীদের মনে করিয়ে দিয়েছে যে, ভিসার শর্তাবলি কঠোরভাবে মেনে চলা তাদের আইনি বাধ্যবাধকতা। অনিচ্ছাকৃত ভুল বা না জানার কারণে যেন কারো ভবিষ্যৎ ভ্রমণ পথ রুদ্ধ না হয়, সেজন্যই এই আগাম সতর্কতা জারি করা হয়েছে।
ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।