রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন ও শিল্প মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে (১৯-২৫) মে অনুষ্ঠিতব্য ১১ তম জাতীয় এসএমই পণ্যমেলায় স্টল সহ অংশ নিয়েছে ম্যাটস কটেজ লিমিটেড।
ম্যাটস কটেজ লিমিটেড ২০১৭ সালে ব্যবসা শুরুর প্রারম্ভ থেকে তেজগাঁও ৩০০ স্কয়ার ফুট জায়গা নিয়ে ছোট্ট পরিসরে এক কারখানা শুরু করে।শতভাগ সম্পূর্ণ ১০০% আসল লেদারজাত পণ্য দেশীয় বাজারে বিপণন সহ জাপান,মালেশিয়া, ইন্দোনেশিয়া ও ভারতে রপ্তানী করে থাকে। বর্তমানে ঢাকার ভাটারা এলাকায় মাদানি এভিনিউতে ম্যাটস কটেজ লিমিটেড এর নিজস্ব জায়গার উপর ৫০০০ স্কয়ার ফুট এর বিশাল কারখানা রয়েছে।পাশাপাশি বিশাল শো-রুম দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
গুলশান-বনানী,বারিধারা,মহাখালী,উত্তরা,মতিঝিল বিভিন্ন অফিসগুলোতে রয়েছে তাদের কর্পোরেট কাস্টমার।ঢাকার বড় বড় অফিস গুলো থেকে আমরা ভাল অর্ডার পেয়ে থাকি।অনলাইন এর ও বিশাল
প্ল্যাটফর্ম রয়েছে তাদের।
উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যে বলেন সবাই গ্রাম থেকে ঢাকামুখী হয়।কিন্তু আমরা নিজ নিজ জায়গা থেকে কিছু করার চেষ্টা করি।তাহলে আমরা উন্নতি করতে পারব।সেই বক্তব্য শোনার পর আমি আমার কোভিড-১৯ করোনাকালীন সময়ে তেজগাঁও কারখানায় আমার ব্যবসা ভাল যাচ্ছিল না।তখন আমি আমার ভাড়া কারখানা ছেড়ে দিয়ে ভাটারা আমার নিজ জায়গার উপর কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করলাম।বর্তমানে ব্যবসা নিয়ে খুব ভালভাবেই সফল হিসেবে প্রতিষ্ঠিত।
বিভিন্ন নকশা, কারুকাজ ও ধাচের চামড়ার বেল্ট, মানিব্যাগ, ওয়ালেট, সাইড ব্যাগ, মোবাইল ক্যারিং ব্যাগ, পার্স, চাবির রিং সহ অন্যান্য নান্দনিক- মানসম্পন্ন সব পণ্য উৎপাদন ও বিপণন করে ম্যাটস কটেজ লিমিটেড।প্রতিষ্ঠানটি তৈরী করে থাকে উন্নতমানের জিম ব্যাগ,জুট ব্যাগ,ট্রাভেল ব্যাগ,স্কুল ব্যাগ, লন্ড্রী ব্যাগ,কাউ, ল্যাম্ব ও বাফেলো স্কিনের,ল্যাপটপ ব্যাগ ও অফিসিয়াল ব্যাগ তৈরি শতভাগ দেশী চামড়াজাত পণ্যের নিশ্চয়তা সহ এবারের এসএমই পণ্য মেলায় তৃতীয়বারের মত ম্যাটস কটেজ লিমিটেড অংশ নিয়েছে এবং এখন অব্দি ক্রেতা-দর্শনার্থীদের ভাল সাড়া পাচ্ছে। গোটা বাংলাদেশেই পাইকারী মূল্যে এসব উচ্চমানীয় পণ্য সরবরাহ করে থাকে তারা।ম্যাটস কটেজ লিমিটেড এর কর্ণধার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন আকরাম হোসেন এবং চেয়ারম্যান হিসেবে আছেন আয়শা সিদ্দিকা ও ডিরেক্টর হিসেবে আছেন ইমাম মেহেদী হাসান,ডিরেক্টর হিসেবে আছেন নাহিদ হাসান বিপুল।
ম্যাটস কটেজ লিমিটেড এর এমডি আকরাম হোসেন কালবেলা এক্সপ্রেস-কে জানান: “আমি ২০১৭ সালে মাত্র ২ টা মেশিন ও ৩ জন ষ্টাফ দিয়ে ব্যবসায়িক যাত্রা শুরু করি।বর্তমানে আমার কারখানায় অসংখ্য মেশিন এবং ১০০ এর উপরে স্টাফ আছে।আজকে আমার ব্যবসায় সফলতার পিছনে একমাত্র সহধর্মিণী আমার স্ত্রী আয়শা সিদ্দিকার যথেষ্ট ভূমিকা রয়েছে।তার উৎসাহ-উদ্দীপনা না পেলে আজকে আমি কখনো একজন সফল ব্যবসায়ী হতে পারতাম না। আমরা বিশ্বাস করি সুন্দর কারুকাজ ,আকর্ষণীয় ডিজাইন রঙ এবং কাস্টমারের চাহিদাকে বিশেষভাবে গুরুত্ব দেই। সেগুলো বছরের পর বছর দীর্ঘস্থায়ী হয়। এজন্য ম্যাটস কটেজ লিমিটেড লেদারের জগতে অন্যতম একটি নাম।