• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ সোহেল পাটোয়ারী (৪৫) এবং তার ০১ জন সহযোগীকে ৩৪৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৩; মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৪
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ সোহেল পাটোয়ারী (৪৫) এবং তার ০১ জন সহযোগীকে ৩৪৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৩; মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ

১। র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকাল ১৬১০ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ছনবাড়ী ফ্লাইওভারের দক্ষিণ পাশের মাওয়া-ঢাকা মহাসড়কের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ সোহেল পাটোয়ারী (৪৫), পিতা-মৃত সাত্তার পাটোয়ারী, সাং-বিজয়রামপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর এবং তার অপরাপর সহযোগী ২। মোঃ ইদ্রিস আলী (২৭), পিতা-মোঃ শহীদুল ইসলাম, সাং-বিজয়রামপুর, পোঃ+থানা-মনিরামপুর, জেলা-যশোর’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৩৪৮ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত সোহেল পাটোয়ারীর নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন যাবৎ অভিনব পদ্ধতিতে পরষ্পরের সাথে যোগসাজশে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। একাজে তারা পণ্যবাহী ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে সীমান্ত এলাকা হতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক আনা-নেয়া করতো।

৩। চক্রটি আজ সকালে সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্যের একটি চালান নিয়ে রাজধানীতে প্রবেশের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল মাওয়া-ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্টের সামনে পৌছে দ্রুত ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‍্যাব-৩ এর আভিযানিক দল কর্তৃক তারা আটক হয় এবং ট্রাক তল্লাশী করে অভিনব কায়দায় সিটের নীচে লুকানো অবস্থায় ৩৪৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এসকল মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের আইনের আওতায় আনার জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

৪। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930