• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিসিআই এর আয়োজনে “পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা এবং ই-জিপি (e-GP) সিস্টেম” বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৬
বিসিআই এর আয়োজনে “পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা এবং ই-জিপি (e-GP) সিস্টেম” বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

আজ সকাল ১০.০০ টায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আয়োজনে বিসিআই বোর্ডরুমে “(i) An overview of Public Procurement Act, 2006 & Public Procurement Rules, 2025; এবং (ii) An introduction to e-GP system, how it works and benefits;” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআই এর উর্ধ্বতন সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী এবং সমাপনী অনুষ্ঠানে বিসিআই সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ, সাবেক সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। কর্মশালায় বিসিআই এর সদস্য, সরকারি কাজে অংশগ্রহণ করে এমন প্রতিষ্ঠান, আইনজীবী, উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

বিসিআই এর সেক্রেটারি জেনারেল ড. মোঃ হেলাল উদ্দিন, এনডিসি এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মিসেস প্রীতি চক্রবর্তী বলেন, বিসিআই সবসময় ব্যবসায়ী সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আজকের এই প্রশিক্ষণ ই-জিপি সিস্টেমের কারিগরি দিকগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনে সহায়ক হবে, যা তাদের ব্যবসায়িক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করবে।

বিসিআই সভাপতির উপস্থিতিতে প্রশিক্ষণ কর্মশালার শেষ ভাগে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। বিসিআই সভাপতি বিসিআই এর ধারাবাহিক প্রশিক্ষণ আয়োজন সম্পর্কে আলোকপাত করে বক্তব্য দেন এবং অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন। তিনি রিসোর্স পারসন ও সকল অংশগ্রহণকারীদের বিসিআই এর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

কর্মশালার ১ম ও ২য় অধিবেশনে জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ, সাবেক সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি দুইটি সেশনে “(i) An overview of Public Procurement Act, 2006 & Public Procurement Rules, 2025; এবং (ii) An introduction to e-GP system, how it works and benefits;” এর উপর অংশগ্রহণমূলক আলোচনা করেন। তিনি পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার মূল দিকগুলো ব্যাখ্যা করার পাশাপাশি বাংলাদেশে সরকারি ক্রয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল রূপান্তরে ই-জিপি (e-GP) সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরেন। আলোচনায় তিনি কীভাবে ই-জিপি সিস্টেম ব্যবহার করে দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে হয় এবং এর মাধ্যমে কার্যক্রম আরও দ্রুত ও সহজ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিসিআই আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালাটি অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বের ভিত্তিতে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে অংশগ্রহণকারীগণ মতামত প্রকাশ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930