• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে নবনির্মিত ‘ফ্যালকন মার্ট’- এর উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৭, ২০২৬
বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে নবনির্মিত ‘ফ্যালকন মার্ট’- এর উদ্বোধন

অদ্য ০৭ জুলাই ২০২৬ (মঙ্গলবার), বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলায় নবনির্মিত ‘ফ্যালকন মার্ট’- এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি এবং বিএএফ লেডিস ক্লাবের সম্মানিতা প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ‘ফ্যালকন মার্ট’ কুর্মিটোলা এর উদ্বোধন করেন।
এছাড়া, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট কর্তৃক কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে উক্ত নবনির্মিত ফ্যালকন মার্টে এয়ার ফোর্স এক্সক্লুসিভ সুপার শপ (AFESS) – এর উদ্বোধন করেন যেখানে সম্মানিত বিমান বাহিনী প্রধান এর সার্বিক দিক নির্দেশনায় বিমান বাহিনীসহ সশস্ত্র বাহিনীর সকল পদবীর সদস্য এবং তাদের পরিবারবর্গের জন্য সুলভ মূল্যে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়কসহ বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাফওয়া কেন্দ্রীয় পরিষদ ও বাফওয়া আঞ্চলিক শাখা এ কে খন্দকার এর সদস্যাবৃন্দ, ঘাঁটির সকল কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930