রিপোর্ট: রাজীব-তাজ
বহুল প্রত্যাশিত ১২তম বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম মেলা ২০২৪ এ অংশ নিয়ে তার্কিশ ডক দর্শনার্থী ও ক্রেতাদের অসাধারণ সাড়া লাভ করেছে। ১-৩ ফেব্রুয়ারী ঢাকার বিআইসিসি তে অনুষ্ঠেয় দেশের বৃহৎ এই মেলায় উন্নত-অত্যাধুনিক সেবা তুলে ধরতে স্টল নেয় তার্কিশ ডক। তুরস্কের অত্যাধুনিক চিকিৎসা সেবা বাংলাদেশে উপস্থাপন করতে তার্কিশ ডক বদ্ধ পরিকর এবং যত্নশীল। তারা ৩৬০ ডিগ্রী সেবা প্রদান করে থাকে যেমন- ভিসা প্রসেসিং, বিনামূল্যে রোগীর জন্য প্রাথমিক কাউন্সেলিং, ভ্রমণ বীমা, হোটেল বুকিং, দোভাষী নিয়োগ এবং চিকিৎসা পরবর্তী ফলোআপ থেকে শুরু করে রোগীদের ভিসাপ্রাপ্তি ও প্রক্রিয়াতে সহযোগিতা দেয় এরা।
তুরস্কের নামকরা মোট ২৫ টি সহ আর ও অনেক হাসপাতালের মাধ্যমে ২২ প্রকার জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা করে তার্কিশ ডক। ইউরোপীয় স্টান্ডার্ড প্রত্যয়ন, আইএসও: ৯০০১ সনদ, জেসিআই প্রত্যয়ন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি রয়েছে অন্যতম এই প্রতিষ্ঠানের। বাংলাদেশ সহ সাতটি দেশ যেমন- চায়না, লিবিয়া, রাশিয়া, কুয়েত এবং সোভিয়েত ভুক্ত দেশগুলোতে কার্যক্রম পরিচালনা করে তার্কিশ ডক। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুভ সূচনা করে অল্প সময়ে ইতিবাচক জনপ্রিয়তা লাভ করেছে কোম্পানীটি। বাংলাদেশে অফিসের ঠিকানা- সিলভার টাওয়ার (লেভেল-১০),৫২, গুলশান এভিনিউ, ঢাকা। তার্কিশ ডকের সেবা প্রদান পদ্ধতি ভিন্ন ঘরানার। রোগীর পূর্ব ৬ মাসের মেডিক্যাল হিস্টোরী নেওয়া সহ প্রাথমিক রোগ এবং সমস্যা নিরূপণ করার পর তুরস্কের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দেয় তারা। এতে করে রোগীদের ভ্রান্ত হওয়ার কোন সম্ভাবনা বা সুযোগ নেই।
উল্লেখ্য, তুরস্কের চিকিৎসা সেবা বিশ্বমানের, যা ক্ষেত্র বিশেষে থাইল্যান্ড বা সিংঙ্গাপুর থেকে ও উন্নত এবং সাশ্রয়ী।
নূর করিম রবিন বাংলাদেশে তার্কিশ ডক এর কান্ট্রি হেড হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, ম্যানেজিং পার্টনার হিসেবে রয়েছেন আরিফ আহমেদ। তুরস্কের মেহমেত ফায়েক গোকসু সিইও হিসেবে আছেন। কিছু প্রশ্নের উত্তরে নূর করিম রবিন জানান- “বাংলাদেশে সেরা মানের তুরস্কের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই আমরা। বিডার ছাড়পত্র এবং অনুমতি আমাদের রয়েছে। তুরস্কের সেরা সব চিকিৎসকদের মাধ্যমে বাংলাদেশে সেবার নতুন দরজা উন্মোচন হয়েছে৷ আর এই মেলাতে ইতিমধ্যে ভাল সাড়া এসেছে। রোগীদের আস্থার জায়গা সম্পূর্ণ নিশ্চিত করতে চাই আমরা।”
তার্কিশ ডকের সেবা ও কাজ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এর ওয়েবসাইটে- www.turkishdoc.com