• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩, ২০২৫

জাতীয়বাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা কৃষকদলের সভাপতি মোঃ এনায়েত উল্লাহ খোকন এর পিতা আলহাজ্ব হাফেজ মোহাম্মদ শামছুল হক দেওয়ান গতরাত ১২:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মোহাম্মদ শামছুল হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মোহাম্মদ শামছুল হক এর মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। সৎ, সজ্জন ও ধার্মিক মানুষ হিসেবে তাকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম মোহাম্মদ শামছুল হককে জান্নাত নসীব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

অপর এক শোকবার্তায় জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আলহাজ্ব হাফেজ মোহাম্মদ শামছুল হক দেওয়ান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031