ট্রাষ্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট-ঢাকা মহানগরের সহ-সভাপতি সাবেক যুব ও ছাত্রনেতা নিতাই চন্দ্র ঘোষ পরলোকগমণ করেছেন। তার পরলোকগমণে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “নিতাই চন্দ্র ঘোষ এর পরলোকগমণে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে মর্মাহত। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল ছিলেন। ট্রাষ্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট-ঢাকা মহানগরের সহ-সভাপতি হিসেবে তিনি সংগঠনকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে আপ্রাণ চেষ্টা করেছেন।
আমি তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”