• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব এর সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ এর পিতা সাবেক কর কমিশনার এইচ এ এম আলমগীর বার্ধক্যজনিত কারণে আজ সকালে ইন্তেকাল করেছেন। এইচ এ এম আলমগীর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “এইচ এ এম আলমগীর এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুম এইচ এ এম আলমগীর নিজ মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন। একজন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা হিসেবে তিনি নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি নিকটজনদের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় এইচ এ এম আলমগীর এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930