• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএনপি জামায়াতের সন্তানেরা কোটা সংস্কারের নামে মাঠে নেমেছে: নিখিল

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৩, ২০২৪
বিএনপি জামায়াতের সন্তানেরা কোটা সংস্কারের নামে মাঠে নেমেছে: নিখিল

মানবিক যুব সংগঠন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ঢাকা ১৪ আসনের এমপি মাইনুল হোসেন খান নিখিল- বলেন, আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি-জামায়াত।কোটা সংস্কারের নামে তাদের সন্তানদের মাঠে নামিয়েছে তারা। এতদিন দলের ব্যানারে আন্দোলন করে তারা সফল হতে পারেনি। এবার তারা কোটা সংস্কারের নাম নিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তিনি সবাইকে সজাগ থাকার আহবান জানান।

সিলেটে বন্যা কবলিতদের মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদানকালে শুক্রবার(১২ জুলাই) তিনি এসব কথা বলেন।

সারাদেশে যুবলীগ-ছাত্রলীগসহ আওয়ামী পরিবারের নেতাকর্মীরা যখন অসহায় সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে তখন দেশ বিরোধীচক্র জামাত-বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ৩১ কোটি টাকার বিদেশি লবিস্ট নিয়োগ করে। ব্যর্থ হয়ে এখন তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।বিএনপি জামাতের কাউকেই মানুষের পাশে দাড়াতে দেখা যায়না। দুঃসময়ে সবসময় মানুষের পাশে থাকে যুবলীগসহ আওয়ামী পরিবারের নেতাকর্মীরা। এই বন্যায়ও প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা করে যাচ্ছে তারা দেশের বিভিন্ন জায়গায়।

এসময় তিনি আরও বলেন, প্রতিষ্ঠা লগ্নের পর থেকেই নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এটি একটি মানবিক যুবসংগঠন। দেশের যে কোন ক্রান্তিলগ্নে যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুবলীগ নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবে।

তিনি বলেন, যুবলীগ এলিট শ্রেণির সংগঠন নয়। এটি শ্রমিক ও মেহনতি মেধাবী যুবকদের সাংগঠনিক ক্ষমতাসম্পন্ন একটি রাজনৈতিক সংগঠন। শিক্ষিত ও সাধারণ মানুষকে নিয়ে গঠিত যুবসংগঠন। এখানে কোনো অনুপ্রবেশকারী, দুষ্কৃতকারী, দুর্নীতি ও ক্যাসিনোবাজদের ঠাঁই নেই। সিলেট জেলা ও মহানগর যুবলীগের সকল মানবিক কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে বলেন আমরা দেখেছি করোনা ও বন্যা পরিস্থিতির সময় মানুষের পাশে দাড়িয়েছে সিলেট যুবলীগের প্রতিটা নেতাকর্মী। তারা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত।

সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ১২ জুলাই শুক্রবার সকাল ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড, সিলেট জেলা যুবলীগের উদ্যোগে বিকাল ৩টায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ও বিকাল ৪টায় ওসমানীনগরে বন্যাদূর্গত ক্ষতিগ্রস্থ অসহায় গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন এসময় তিনি।

সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট বিভাগের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা রফিকুল আলম জোয়ার্দার সৈকত, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা অধ্যাপক ড. রেজাউল কবির, সম্পাদক মন্ডলীর সদস্য মুকিত চৌধুরী, মীর মোহাম্মদ মহিউদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস উদ্দিন আজম, ইঞ্জিনিয়ার মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল, ড. বিমান বড়ুয়া, নুরুল ইসলাম নুর মিয়া, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারন সম্পাদক মুসফিক জায়গীরদার, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান বদরুল ইসলাম, লালাবাজার ইউপি চেয়ারম্যান তোয়াজুল হক তুহিন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আনা মিয়া, সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, ৩২ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আহমদ, ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলীসহ সিলেট জেলা ও মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31