• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাজুস ফেয়ার শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারী-২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪
বাজুস ফেয়ার শুরু হচ্ছে ৬  ফেব্রুয়ারী-২০২৫

দেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৫ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) চতুর্থবারের মতো এই মেলা আয়োজন করতে যাচ্ছে।

রাজধানীর ৩০০ ফিটে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ৩ দিনের এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাজুস ফেয়ার-২০২৫।

এবারের বাজুস ফেয়ারে ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

বাজুস ফেয়ার-২০২৫ এ প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রবেশে কোন টিকেট লাগবে না।

বাজুসের আশা, বাজুস ফেয়ার-২০২৫ এর মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষ জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে অবগত হবেন। পাশাপাশি দেশের স্বর্ণ শিল্পীদের তৈরি আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি আন্তর্জাতিক বাজারে আরও প্রসার লাভ করবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031